× Banner
সর্বশেষ
জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন

নিউজ ডেক্স

বেনাপোলে পাসপোর্টধারী যাত্রী সেবায় হুইল চেয়ার উপহার

admin
হালনাগাদ: রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
বেনাপোলে পাসপোর্টধারী যাত্রী সেবায় হুইল চেয়ার উপহার

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী অসুস্থ্য যাত্রীদের সেবায় হুইল চেয়ার উপহার দিয়েছেন বন্দরের নিরাপত্তা সংস্থ্যা পিমা।

রোববার সকালে বন্দর প্যাছেঞ্জার টার্মিনালে বন্দর কর্তৃপক্ষের হাতে এ উপহার তুলে দেন পিমার সিকিউরিটি অফিসার মিজানুর রহমান।

বেনাপোল বন্দর পরিচালক মনিরুজ্জামান জানান, অসুস্থ্য যাত্রীরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারে এজন্য বন্দরের প্যাছেঞ্জার টার্মিনালে আগে থেকেই বেশ কয়েকটি হুইল চেয়ার রয়েছে। নিরাপত্তা সংস্থ্যা পিমার পক্ষ্য থেকে দুটি হুইল চেয়ার উপহার এসেছে। এতে যাত্রী সেবা আরো বাড়বে।

জানা যায়, বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে মেডিকেল,বিজনেস ও শিক্ষা ভিসায় বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী যাতায়াত চলছে। ট্যুরিষ্ট ভিসা ২০২০ সালের ১৩ মার্চ থেকে বন্ধ রয়েছে। বর্তমানে ভারত যেতে ও ভারত থেকে ফিরতে যাত্রীদের ৭২ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ লাগছে। তবে করোনা টিকার বুস্টার ডোজ গ্রহনকারীদের ভারত যেতে করোনা পরীক্ষা করা লাগছে না।


এ ক্যটাগরির আরো খবর..