× Banner
সর্বশেষ
ভারতের কাছে বানিজ্য চুক্তিতে ধরাশায়ী আমেরিকা কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার ঝিনাইদহ-৪ আসনকে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক আসন গড়তে চাই -আবু তালিব শ্যামনগরে জামায়াতের নির্বাচনী জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েমের উপস্থিতি দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি চার পদ্ধতিতে ভোটারগণ জানতে পারবেন ভোটকেন্দ্রের তথ্য মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ মান্ধাতা আমলের পদ্ধতিতে বাংলাদেশের জিডিপি গণনা, সি রেটিং জিডিপি -আইএমএফ আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ

বেনাপোলে জমে উঠেছে লিচু বাজার

admin
হালনাগাদ: সোমবার, ৮ মে, ২০১৭

মোঃমাসুদুর রহমান শেখ শার্শা,বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে লিচু বাজার বেশ জমে উঠেছে । বোম্বাই, রাজশাহীর সহ দেশি-বিদেশি অনেক রকম নামের সু-স্বাদু লিচু এখন বেনাপোল বাজারের সবখানে বিক্রি হচ্ছে।

বাজারে আসা লিচু বিক্রেতা মিরাজ বলেন, হঠাৎ করে গত কয়েক দিনে প্রচন্ড গরম পড়ায় লিচুতে পাক ধরেছে বেশি। তাই বাজারে চাহিদার চেয়ে লিচু উঠেছে বেশি। প্রতি কেজি লিচু ১২০-১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তিনি আরো বলেন, কোন ধরনের কেমিক্যাল নেই, মধুর মতো মিষ্টি আর এই লিচুতে মাংস বেশি, বিচি ছোট।

এখন বাজারে রাজশাহী আর ঈশ্বরদীর বোম্বে লিচুর আধিক্য বেশি। দিনাজপুর এবং রংপুরের বিখ্যাত চায়না-৩ লিচু এখনও বাজারে তেমন আসেনি বলে জানালেন তিনি।

লিচু কিনতে আসা শরিফুল ইসলাম জানান, বাজারে লিচুর আমদানী বেশি থাকলেও দাম তুলনামূলক ভাবে একটু বেশি। মৌসুমি ফল প্রথমে উঠেছে তাই দাম একটু বেশি হলেও পরিবারের জন্য কিনতে হচ্ছে।
বেনাপোল বাজারে ১৫-২০ টি স্পটে খুচরা বিক্রীতার লিচুর পসরা সাজিয়ে বসে আছে।

বেনাপোলে সবমিলিয়ে এবারে লিচু বাজার বেশ জমে উঠেছে। ক্রেতারাও ইচ্ছে মতো পছন্দ অনুযায়ী লিচু কিনছে।


এ ক্যটাগরির আরো খবর..