স্টাফ রিপোর্টার বেনাপোল: বেনাপোল বাজার থেকে আজগর আলী (৫২) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে এক টুপলা ইয়াবা সহ আটক করেছে র্যাব।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় তাকে আটক করা হয়। আটক আজগর আলী বেনাপোল ভবারেবেড় গ্রামের সাবের আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, আজগর আলী দীর্ঘদিন ধরে বেনাপোল বাজারে রাস্তার উপর কলা বিক্রির পাশাপাশি গোপনে ইয়াবা বিক্রি করে থাকে। তার সাথে এলাকার কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ি যুক্ত থাকায় তাদের ভয়ে এলাকার লোক এর প্রতিবাদ করতে সাহস পায় না।
যশোর র্যাব -৬ এর অফিস ক্লার্ক রিওন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজারে অভিযান চালিয়ে কলা বিক্রেতা আজগর আলীর কোমরে থাকা একটি ইয়াবার টুপলা পাওয়া যায় । তবে তাতে কত পিস আছে তা যশোর যেয়ে গননা না করে বলা যাবে না।
আটক আজগর আলীকে মাদক ব্যবসার মামলা দিয়ে যশোর কোর্টে আগামীকাল হস্তান্তর করা হবে বলে তিনি জানান।





