× Banner
সর্বশেষ
গৌরনদীতে সাংবাদিকদের জন্য পিআইবি‘র প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব – সমাজকল্যাণ মন্ত্রী যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব – প্রধানমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

মধুখালী প্রতিনিধি

বীরমাতার স্বপ্ন বাস্তবায়নে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ নামে কামারখালীতে রউফনগর উপজেলা করার দাবী

ACP
হালনাগাদ: রবিবার, ১০ মে, ২০২৬
রউফনগর উপজেলা করার দাবী

বাংলাদেশে ২৬শে র্মাচ স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করে শত্রুুর মোকাবেলা করে জীবন বর্সিজন দিয়ে বাংলাদেশ স্বাধীন করে যে ৭জন বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হয়েছেন তার মধ্যে একজনের বাড়ী ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুর গ্রাম বর্তমান রউফনগর গ্রাম ।

তার নাম বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। তার মা মরহুম মকিদুন্ধেছার স্বপ্ন ছিল তার ছেলের নামে কামারখালীতে রউফনগর নামে একটি উপজেলা হবে। মকিদুন নেছা মারা গেছেন তবে তার স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি ।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর বড়বোন জোহরা বেগম এর শেষ চাওয়া কামারখালীতে তার ভাইয়ের নামে একটি উপজেলা হোক । তার মা যেহেতু দেখে যেতে পারেন নাই তিনি দেখে যেতে চান ।

শুধু তাই নয় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী কামারখালীতে রউফনগর নামে উপজেলা হোক। ইতিমধ্যে শুনতে পেলাম আরও ৫টি উপজেলা ঘোষনা হবে তার মধ্যে আমাদেরটি দাবীদার । এখানে দাবীদার আড়পাড়া, কামারখালী, বাগাট, ডুমাইন, কোড়কদি এই ৫টি ইউনিয়নে ১লক্ষ লোকের বসবাস ।

এই ৫টি ইউনিয়নে অনেক সরকারি স্কুল -কলেজ ,সরকারি অফিস -আদালত আছে। ইহা একটি বর্ডার এলাকা । এই এলাকার নিরাপত্তার জন্য এই ৫ ইউনিয়নে মিলে একটি থানা প্রয়োজন এবং থানার পাশাপাশি উপজেলা দরকার ।

তাই এলাকা বাসীর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট দাবী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর মা মরহুম মকিদুন নেছা আত্মার শান্তির লক্ষে কামারখালীতে রউফনগর নামে একটি উপজেলা করা হোক । তাই সকলের সহযোগীতা আমাদেরএকান্ত কাম্য ।


এ ক্যটাগরির আরো খবর..