ডাসার প্রতিনিধিঃ মাদারীপুর ডাসার থানাস্থ ডাসার ৮ নং ওর্য়াডের এসকেন হালদারের ছেলে মুঈন হালদারের(২১) বিরুদ্ধে ডাসার থানায় অভিযোগ দায়ের করেন।
বরিশাল, আগৈলঝারা, বাসাইল গ্রামের আনোয়ার বেপারীর মেয়ে বৃষ্টি বেপারী(১৭) । বৃষ্টি বেপারী শেখ হাসিনা উইমেন্স কলেজের মানবিক বিভাগের ১ম বর্ষের ছাএী ।
ভুক্তভোগী মেয়েটি জানায়, দির্ঘদিন যাবৎ তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে
প্রেমের সম্পর্কের জেরেই তাদের মাঝে শারিরিক সম্পর্কে জড়িয়ে পরেন । এক পর্যায়ে ঘটনাটি উভয় পরিবারে মধ্যে জানাজানি হলে মেয়ে পক্ষ ছেলে পক্ষকে বিয়ের প্রস্তাব দিলে ছেলে পক্ষ বিয়ে করতে অস্কৃতি জানায় । তাই বাধ্য হয়ে মামলা দায়ের করেন। মেয়েটি আরও বলেন আমাকে যদি বিয়ে না করে আমি নিজেকে শেষ করে দিব ।
তারই পরিপ্রেক্ষিতে মুাঈন কে গতকাল আটক করে ডাসার থানার এ এস আই শরীফ । এ এস আই শরীফ জানায় মেয়েটির অভিযোগের ভিত্তিতে মঈন হালদারকে আটক করা হলে তাদের সম্পর্কের কথা অকপটে স্বীকার করে। উভয় পরিবার থানায় এসে মিমাংসার প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে ছেলের বাড়িতে নিয়ে গিয়ে গতকাল রাতে তাদের বিয়ে সম্পন্ন হয় ।