× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বিশ্ব পর্যটন দিবসে মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর : “এক বিলিয়ন পর্যটন; এক বিলিয়ন সম্ভাবনা” এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি পালন উপলক্ষে গতকাল রোববার সকাল ৯ টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল হাসানের নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হাসান, এলজিডি’র সিনিয়র সহকারি প্রকৌশলী বিমল কুমার, সহকারি কমিশনার মোহাম্মদ নূর-এ আলম, শুভ্রা দাস, ফাতেমাতুজ জোহরা, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলোসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ র‌্যালিতে অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..