× Banner
সর্বশেষ
সাফ জয়ী নারী ফুটসাল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন সাতক্ষীরায় বাল্যবিবাহ, বহুবিবাহ ও তালাক প্রতিরোধে নাটক-গানের মাধ্যমে সচেতনতামূলক কর্মসূচি আলোকিত দেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে -ধর্ম উপদেষ্টা লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল বিতরণ  আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার প্রতিফলন ই-রিটার্ন -ভূমি সচিব         মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার যশোরে বিজিবির অভিযানে ৫১ লক্ষ ১৬ হাজার ১৪২ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক -১ কালকিনিতে হাতপাখা প্রার্থীর সন্তানকে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শব্দদূষণ কমানোর দায়িত্ব আমাদের সকলের -পরিবেশ উপদেষ্টা ৭১ এর স্বাধীনতাকে রক্ষা করেছে ২৪ এর ছাত্র-জনতার আন্দোলন -তারেক রহমান

ডেস্ক

বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি টিকিটের আবেদন পড়েছে

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি টিকিটের আবেদন

ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রির তৃতীয় ধাপে প্রথম ২৪ ঘণ্টায় প্রায় ৫০ লাখ আবেদন পেয়েছে ফিফা। সবচেয়ে বেশি টিকিট আবেদন এসেছে তিন আয়োজক দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে। এরপর রয়েছে কলম্বিয়া, ইংল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ও অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে সবচেয়ে বেশি টিকিটের আবেদন পড়েছে পর্তুগাল-কলম্বিয়া ম্যাচে। যে ম্যাচে মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদো ও জেমস রদ্রিগেজ।

বৃহস্পতিবার তৃতীয় ও শেষ দফার টিকিট বিক্রি শুরু করে ফিফা। তবে এর পরপরই টিকিটের উচ্চ মূল্য নিয়ে সমালোচনার মুখে পড়ে সংস্থাটি। টিকিটের দাম নিয়ে তীব্র আপত্তি তোলে বিভিন্ন সমর্থক সংগঠন।

জার্মান ফুটবল ফেডারেশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটের দাম ১৮০ থেকে ৭০০ ডলার পর্যন্ত। আর ফাইনালের সর্বনিম্ন টিকিটের মূল্য ৪ হাজার ১৮৫ ডলার, সর্বোচ্চ ৮ হাজার ৬৮০ ডলার।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত সব ম্যাচের টিকিট কিনতে চাইলে একজন সমর্থকের খরচ পড়তে পারে সাত হাজার ডলারেরও বেশি।

ইউরোপের সমর্থক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) এই টিকিট মূল্যকে অতিরিক্ত ও অযৌক্তিকবলে মন্তব্য করেছে। একই সঙ্গে ফিফার কাছে অবিলম্বে টিকিট বিক্রি স্থগিত করার দাবিও জানিয়েছে সংগঠনটি।

যুক্তরাষ্ট্রে ১৯৯৪ বিশ্বকাপে টিকিটের দাম ছিল ২৫ থেকে ৪৭৫ ডলার। সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে টিকিটের সর্বোচ্চ দাম ছিল প্রায় ১ হাজার ৬০০ ডলার।

এবার প্রথমবারের মতো বিশ্বকাপে ডাইনামিক প্রাইসিংচালু করেছে ফিফা, যার ফলে চাহিদার ওপর ভিত্তি করে টিকিটের দাম বাড়বে-কমবে।


এ ক্যটাগরির আরো খবর..