× Banner
সর্বশেষ
সাফ জয়ী নারী ফুটসাল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন সাতক্ষীরায় বাল্যবিবাহ, বহুবিবাহ ও তালাক প্রতিরোধে নাটক-গানের মাধ্যমে সচেতনতামূলক কর্মসূচি আলোকিত দেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে -ধর্ম উপদেষ্টা লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল বিতরণ  আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার প্রতিফলন ই-রিটার্ন -ভূমি সচিব         মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার যশোরে বিজিবির অভিযানে ৫১ লক্ষ ১৬ হাজার ১৪২ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক -১ কালকিনিতে হাতপাখা প্রার্থীর সন্তানকে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শব্দদূষণ কমানোর দায়িত্ব আমাদের সকলের -পরিবেশ উপদেষ্টা ৭১ এর স্বাধীনতাকে রক্ষা করেছে ২৪ এর ছাত্র-জনতার আন্দোলন -তারেক রহমান

ডেস্ক

বিবিএলে পাকিস্তানের ছয়জন জাতীয় দলের ক্রিকেটার চুক্তিবদ্ধ

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
বিবিএলে পাকিস্তানের ছয়জন জাতীয় দলের ক্রিকেটার চুক্তিবদ্ধ

বিবিএল ১৫তম আসরে অংশ নিতে যাওয়া পাকিস্তানি ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করেছেন।সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি তাদের ‘গ্লোবাল সুপারস্টার’ আখ্যা দিয়ে বলেন, এমন ক্রিকেটারদের অংশগ্রহণ অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এবারের বিবিএলে পাকিস্তানের ছয়জন জাতীয় দলের ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছেন। তারা হলেন— বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান ও হাসান আলী।

পাকিস্তানি ক্রিকেটারদের আগমন ঘিরে বিবিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোও দারুণ উচ্ছ্বসিত। বেশ কয়েকটি দল তাদের ঘরের মাঠে বিশেষ ফ্যান জোন চালু করেছে, যেগুলোর নাম রাখা হয়েছে পাকিস্তানি তারকাদের নামে।

২০২১ সালে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো ফিঞ্চ মনে করেন, বিবিএলে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ অত্যন্ত ইতিবাচক। তার মতে, আন্তর্জাতিক মানের ক্রিকেটাররা থাকলে অস্ট্রেলিয়ার উদীয়মান খেলোয়াড়রা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন, যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।

একটি পডকাস্টে ফিঞ্চ বলেন, ‘ওরা শুধু পাকিস্তানের খেলোয়াড় নয়, ওরা পাকিস্তানের সুপারস্টার, গ্লোবাল সুপারস্টার। আমাদের খেলাটার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা অসাধারণ ক্রিকেটার।’

ছয় পাকিস্তানি ক্রিকেটারের মধ্যে চারজন প্রথমবারের মতো বিবিএলে খেলতে যাচ্ছেন। তাদের মধ্যে তারকা ব্যাটার বাবর আজমও রয়েছেন।  খেলোয়াড় ড্রাফটের আগেই সরাসরি তাকে দলে ভেড়ায় সিডনি সিক্সার্স।

পাকিস্তানের তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া বাবর আজমকে সিক্সার্স জমকালোভাবে স্বাগত জানায়। অক্টোবরে ফ্র্যাঞ্চাইজিটি তার সম্মানে ‘বাবারিস্তান’ নামে একটি বিশেষ ফ্যান জোনও চালু করে, যা বাবরের বিবিএল অভিষেককে স্মরণীয় করে রাখবে।

বাবর আজমের প্রশংসায় ফিঞ্চ বলেন, ‘আমি যাদের বিপক্ষে খেলেছি, তাদের মধ্যে বাবর অন্যতম সেরা। পাকিস্তানে তার বিপক্ষে খেলেছি, তাকে আউট করা প্রায় অসম্ভব ছিল।’


এ ক্যটাগরির আরো খবর..