× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝিনাইদহ প্রতিনিধি

বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন

ACP
হালনাগাদ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বিএনপি যুবদল ও ছাত্রদলের ৮৩ জন নেতৃবৃন্দের বহিস্কারাদেশ প্রত্যাহারসহ কৃষকদলের বিলুপ্ত কমিটি পূর্ণবহালের দাবীতে সংবাদ সন্মেলন করেছে বিএনপির একাংশ। সোমবার সকালে শহরের নলডাঙ্গা সড়কে বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন -আহবায়ক ডাঃ নুরুল ইসলাম।

লিখিত বক্তব্যের শুরুতেই অত্র উপজেলার প্রয়াত সকল বিএনপির নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা হয়, দীর্ঘ ১৭ বছরে আমরা ফ্যাসীবাদি সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি। গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির জোটগত সমিকরনের কারনে ঝিনাইদহ-৪ আসনে বাইরের একজনকে মনোয়ন দিয়েছিল।

কিন্তু আমরা এ আসনটিতে স্থানীয় বিএনপির একজন জনপ্রিয় নেতা স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের পক্ষে ছিলাম। শেষ অবধি আবেগের বশেই তার সাথেই নির্বাচনও করেছেন। তিনি জোট প্রার্থীর চেয়েও প্রায় ২২ হাজার ভোট বেশি পান। কিন্তু ওই নির্বাচনের আগমুহুর্ত্বে কেন্দ্র থেকে তাদের ৮৩ জন নেতাকর্মীকে বহিস্কার ও কৃষক দলের কমিটি বিলুপ্ত করা হয়।

সংবাদ সন্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানান, তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করলেও বিএনপির আদর্শচ্যুত হয়নি। শহীদ জিয়ার আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি এখনো আস্থাশীল।

তাদের অভিমত দলের সাংগঠনিক সমন্বয়হীনতা ও তৃণমূলের মতামতের প্রতিফলন না ঘটায় বিএনপির দূর্গ হিসেবে পরিচিত এ আসনটি তাদের হারাতে হয়েছে। নেতৃবৃন্দ আরো বলেন, তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আবারো দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে সক্ষম হব বলে আশাবাদ ব্যক্ত করেন।

কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সংবাদ সন্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহববায়ক ইলিয়াস রহমান মিঠু, শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির সাবেক নেতা আনোয়ার হোসেন, জবেদ আলী ও মোহাম্মদ আলী জিন্নাহসহ অঙ্গ সংগঠনের অন্যান্য সেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..