বিএনপির মুখপাত্রের মতো কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার

বিশেষ প্রতিবেদকঃ   বিএনপির মুখপাত্রের মতো কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি এমন বক্তব্য রেখেছেন যা অসাংবিধানিক এবং অসত্য। সিইসির এই বক্তব্যের কারণে তাঁর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।’ মন্তব্য করলেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

সোমবার যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ মন্তব্য করেন। বিবৃতিতে অবিলম্বে তিনি সিইসির বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী আরো বলেন, গতকাল রোববার বিএনপির সঙ্গে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করেন। এছাড়াও, সূচনা বক্তব্যে তিনি বিএনপিকে প্রশংসায় ভাসিয়ে দেন।

তিনি বলেন, বিএনপি সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় করেছে, দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার সুযোগ দিয়েছে। র‌্যাব, দুর্নীতি দমন কমিশন গঠন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আইন কমিশন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা ৩০ বছর করেছে। এসব তাঁর বলার অর্থ কী?

এতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার নিশ্চিত ভাবেই বিএনপিকে খুশি করতে এবং বিএনপির ‘আস্থা’ অর্জনের জন্য এমন অযাচিত, অপ্রাসঙ্গিক স্তুতি করেছেন। কিন্তু এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি শুধু মিথ্যাচার করেননি, ইতিহাস বিকৃতি এবং সংবিধান লঙ্ঘন করেছেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কোনো দলকে তৈলমর্দন জরুরি নয়। সিইসি যেসব বক্তব্য রেখেছেন সেগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে মোটেও সম্পর্কিত নয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।