× Banner
সর্বশেষ
সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু-পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন অন্তর্বর্তীকালীন শাসনের অবসান, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ সকাল ১০টায় আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ আর্থিক খাতে কাঠামোগত সংস্কার এনেছি – প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার – হার জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য

ডেস্ক

বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে কানাডা ও আমেরিকা -তথ্যমন্ত্রী

Dutta
হালনাগাদ: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
বিএনপিকে সন্ত্রাসী সংগঠন

বিএনপি নিজেই একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে কানাডার আদালত কর্তৃক পর পর ৫ বার রায় পেয়েছে এবং আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি অথরিটি বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। বিএনপি যেহেতু নিজেরা সন্ত্রাসী, জঙ্গি লালন করবে, সেটা খুবই স্বাভাবিক। এজন্য জঙ্গি ধরলে তাদের গাত্রদাহ হয়।  দেশে জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে বইয়ের মোড়ক উন্মোচন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ সব কথা বলেন।

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগদান করেছেন, সেখান থেকে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় কী মাইলফলক বাংলাদেশ পেতে পারে, এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিকসে যোগ দেওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিকস উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর জোট। সেই জোটে আমন্ত্রণ জানানো হয়েছে। এর অর্থ হলো বাংলাদেশ যে উদীয়মান অর্থনীতির দেশ, সেটিকে স্বীকার করে নেওয়া। সেই জোটে যদি আমরা যোগ দিই। তাহলে আমাদের অর্থনীতি আরও চাঙা, হবে এটাই স্বাভাবিক।

প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া, বীর মুক্তিযোদ্ধা সামসুন নাহার, মোহাম্মদ নাছিমুল কামাল এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..