× Banner
সর্বশেষ
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী স্বাস্থ্য, কৃষি ও আইসিটিসহ বিভিন্ন খাতে বাংলাদেশি শ্রমশক্তি নিয়োগে মরক্কোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান ঢাকাসহ দেশের বিভিন্ন স্পটে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল – ক্রীড়া প্রতিমন্ত্রী অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই – শিক্ষামন্ত্রী টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি ১ লাখে উন্নীত করতে রা‌শিয়ার সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে বিটিভি

ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস ত্যাগ করেছেন ইরানপন্থী বিক্ষোভকারীরা

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

ইরাকের বাগদাদে অবরোধ করে রাখা মার্কিন দূতাবাস বুধবার ত্যাগ করেছেন ইরানপন্থী বিক্ষোভকারীরা। দূতাবাসটি অবরোধ করার একদিন পর আধা-সামরিক বাহিনী হাশেদ আল-শাবি বিক্ষোভকারীদের চলে যাওয়ার নির্দেশ দেয়।

ইরানে প্রশিক্ষণ গ্রহণকারী হাশেদের হাজার হাজার ইরাকি সমর্থক মঙ্গলবার মার্কিন দূতাবাস চত্বর ঘেরাও করেছিল। সপ্তাহান্তে মার্কিন বিমান হামলায় হাশেদের ২৫ যোদ্ধা নিহত হওয়ার প্রতিবাদে তারা সেটি অবরোধ করে।

তারা সুরক্ষিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসের বিভিন্ন তল্লাশিচৌকি দিয়ে নির্বিঘ্নে বেরিয়ে যায়। সেখানে অভ্যর্থনা এলাকা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ‘আমেরিকা নিপাত যাক’ শ্লোগান দেয় এবং দেয়ালে ইরানপন্থী বিভিন্ন শ্লোগান লিখে রাখে।

ইরাকের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদি দূতাবাস ত্যাগ করতে বিক্ষুব্ধ জনতার প্রতি আহ্বান জানালেও তাদের অধিকাংশ দূতাবাস চত্বরের বাইরে স্থাপন করা বিভিন্ন তাঁবুতে রাত কাটায়।

এসময় ভিতরে থাকা নিরাপত্তা বাহিনীর কর্মীরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়্যার গ্যাস ছুঁড়ে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়। দুপুরের পর হাশেদ বাহিনী তাদের সমর্থকদের দূতাবাস চত্বর ছেড়ে দেয়ার আহ্বান জানালে তারা সেখান থেকে চলে যায়।

এএফপির এক ফটোগ্রাফার বিক্ষোভকারীদের তাদের তাঁবু গুটিয়ে নিয়ে গ্রিন জোন ছেড়ে চলে যেতে দেখার কথা জানিয়েছে। খবর এএফপির।


এ ক্যটাগরির আরো খবর..