প্রণব মুখার্জির সম্মানে বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি ১দিন বন্ধ

প্রণব মুখার্জির সম্মানে বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি ১দিন বন্ধ
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রবীণ রাজনীতিবিদ।
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে ১দিন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করেছে বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ।
পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা সোমবার (৩১ আগস্ট) রাতে বাংলাবান্ধা স্থলবন্দর বন্দ রাখার সিদ্ধান্তের বিষয়টি জানান।
তিনি জানান, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জীর মৃত্যুতে আমরা শোকাহত। বাংলাবান্ধা-ফুলবাড়ীর স্থলবন্দরে ২০১১ সালের ২২ জানুয়ারি ইন্দো-বাংলা আন্তর্জাতিক বাণিজ্যের দ্বারউন্মোচন করে ইমিগ্রেশন চালুর ঘোষণা দিয়েছিলেন তিনি। এজন্য আমরা মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি।
আগামী বুধবার (২ সেপ্টেম্বর) থেকে কার্যক্রম স্বাভাবিক থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।