ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে নতুন এ সময়সূচি কার্যকর হয়েছে। ঘোষিত ওই সূচি অনুযায়ী ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আর লেনদেন ও লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হবে বিকেল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হয়, লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। বর্তমানে ব্যাংকের লেনদেন হয় সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

নতুন সময়সূচি শুধু ব্যাংক নয়, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের ক্ষেত্রেও বলবৎ হবে।

১৩ নভেম্বর (রোববার) বীমা খাতের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এতে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত ও ব্যাংক সময়ের সঙ্গে সঙ্গতি রেখে আইডিআরএ এবং সব বিমা কোম্পানির অফিস সময়সূচি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৫ নভেম্বর থেকে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত নির্ধারণ করা হলো।

এদিকে শীত মৌসুমকে সামনে রেখে ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নতুন সময়সূচি অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, শীত চলে আসায় আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

এর আগে, বিদ্যুৎ সাশ্রয়ে গত ২৪ আগস্ট থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করা হয়। যা সোমবার (১৪ নভেম্বর) পর্যন্ত চলমান ছিল।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।