বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরতে সরকার কাজ করে যাচ্ছে-সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, বাংলাদেশের গ্রামবাংলার সংস্কৃতি ঐতিহ্য বহু প্রাচীন ও সমৃদ্ধ। এই ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করে বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ এখন খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় সারাবিশ্বে বিশেষভাবে পরিচিত।

প্রতিমন্ত্রী ১২ এপ্রিল ঢাকায় শিল্পকলা একাডেমিতে ন্যাশনাল সোশিও কালচারাল এসোসিয়েশন প্রযোজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মায়ার খেলা’ শীর্ষক কালজয়ী গীতিনাট্য উপস্থাপনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ন্যাশনাল সোশিও কালচারাল এসোসিয়েশনের সভাপতি সাবেক সচিব আতাউল করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

রূপকথার আদলে রচিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় গীতিনাট্য ‘মায়ার খেলা’ সরাসরি সংগীত সহযোগে উপস্থাপিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।