বাংলাকে প্রতিষ্ঠিত করা সকলের নৈতিক দায়িত্ব -কামাল আহমেদ মজুমদার

মাতৃভাষা বাংলাকে সর্বত্র প্রতিষ্ঠিত করা সকলের নৈতিক দায়িত্ব।  বললেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

প্রতিমন্ত্রী আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিল কার্যালয়ে বাংলা নববর্ষ ১৪২৬ উদ্যাপন ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নে সকল বাধা দূর করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একাত্তরে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত না হলে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা সম্ভব হতো না। সকল ধর্ম ও বর্ণের মানুষ সম্প্রীতি বজায় রেখে এদেশে বসবাস করছে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখছে।

পরে, শিল্প প্রতিমন্ত্রী ইব্রাহিমপুরে মনিপুর স্কুল ও কলেজ এবং মিরপুর ১০ নম্বরে আদর্শ উচ্চ বিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪২৬ উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এসময় তিনি বলেন, দেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরতে হবে এবং বিশেষ কিছু দিনের মাঝে সীমিত না রেখে সবসময় এগুলোর চর্চা করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।