বন্দর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমানের “মা” আর নেই

দক্ষিণ বাংলা ডেস্কঃ বেনাপোল বন্দর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান আনিসের মা রাবেয়া বেগমও এই মায়াবী দুনিয়া থেকে চির বিদায় নিয়ে না ফেরার দেশে চলে গেছেন। শুক্রবার সন্ধা ৭টার দিকে তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবন নড়াইল জেলার পুরুলিয়া চাচুড়িয়া এলাকার লক্ষীপুর গ্রামে মারা গেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি  ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বেলা ১০টার সময় নিজ বাসভবন এলাকায় মরহুমার জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হবে।

পৃথকভাবে সাংবাদিকদ্বয়ের মায়ের মৃত্যুতে এলাকাবাসীসহ সাংবাদিক মহলে শোকের মাতম বিরাজ করছে। মরহুমা দ্বয়ের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন শার্শা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মুননাফ, সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি, বেনাপোল বন্দর প্রেস ক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সহ সভাপতি আবুল বাশার, লিটন, সাধারণ সম্পাদক আজিজুল হক, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান বাবু, তথ্য ও আইসিটি সম্পাদক শাহনেওয়াজ মল্লিক স্বপন, দপ্তর সম্পাদক শাহিন, সাহাবুদ্দিন আহম্মেদ, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন রুবেল, আলী হোসেন বাচ্চু, সাংবাদিক সাইদুর রহমান, আইয়ুব হোসেন পক্ষী,মাসুদ, রিপন, নয়ন, সেন্টু,রাসেল,সোহাগ,সেলিম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।