ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে রয়ে গেছে -ক্রীড়া উপদেষ্টা

ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে রয়ে গেছে -ক্রীড়া উপদেষ্টা

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে রয়ে গেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে অফিসার্স ক্লাবে গণ অভ্যুত্থানের ৩ মাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, দলীয় নেতাদের দায়িত্ব পালন করেছে বিগত সরকারের কিছু কিছু প্রশাসন। তাই প্রশাসনে দলীয় দাসত্ব থেকে বের হতে সবার মতামত প্রয়োজন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে। অনেক অফিসের কেরানীও তাদের দোসর।

জনকল্যাণমুখী কার্যক্রমে আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ২০২৪ সালকে রাজনৈতিকদেরও ধারণ করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।