× Banner
সর্বশেষ
সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু-পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন অন্তর্বর্তীকালীন শাসনের অবসান, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ সকাল ১০টায় আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ আর্থিক খাতে কাঠামোগত সংস্কার এনেছি – প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার – হার জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য

বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের নামে ধর্ষণের মামলা

Kishori
হালনাগাদ: বুধবার, ১ জুলাই, ২০২০
প্রেমিকের নামে ধর্ষণের মামলা

অসীম কুমার, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ স্কুলছাত্রীকে বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম ইউনিয়নের হাটলাল গ্রামে এঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার ২নং নন্দীগ্রাম ইউনিয়নের হাটলাল গ্রামের বাবর আলী নান্টুর মেয়ে নবম শ্রেণীতে পড়ে। তাঁর মেয়ের সাথে একই গ্রামের তাইজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (১৮) এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ কারণে ওই মেয়ের অভিভাবকরা তার সাথে বিয়ে দেয়ার প্রস্তাব দেয়। মেয়েটি অপ্রাপ্ত হওয়ায় রবিউল ইসলামের পরিবার এ বিয়েতে রাজি হয়নি। সে কারণে তাদের বিয়ে থেমে যায়।
গত ২৯ জুন দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯ টায় রবিউল ইসলাম ওই মেয়ের সাথে দেখা করতে যায়। তখন মেয়ের পিতা ও চাচারা রবিউল ইসলামকে ধরে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে আটকে রেখে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। রবিউল ইসলামের পিতা-মাতা ঢাকা গার্মেন্টসে চাকুরী করার সুবাদে ঢাকায় অবস্থান করায় সে বিয়েতে রাজি হয়নি। এরপর বিষয়টি নন্দীগ্রাম থানা পুলিশকে জানায়। রাত আনুমানিক সাড়ে ১২ টায় থানার এসআই চাঁন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে ছেলে ও মেয়েকে থানায় নিয়ে আসে। এরপর মেয়ের পিতা বাবর আলী নান্টু বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে। এরপর ৩০ জুন পুলিশ রবিউল ইসলামকে কোর্ট হাজতে প্রেরণ করেছে।
রবিউল ইসলাম অনার্স প্রথম বর্ষের ছাত্র। এ বিষয়ে মেয়ের পিতা বাবর আলী নান্টুর সাথে ফোনে কথা বললে তিনি বলেছে, আমার মেয়ের সাথে রবিউল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। আমি তাকে একটি মোটরসাইকেল উপহার দেয়ার সর্তে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলাম কিন্তু সে এ বিয়েতে রাজি হয়নি। সে দিন রাতে আমার মেয়ে বাড়ির বাহিরে আসলে রবিউল ইসলাম ধর্ষণের চেষ্টা করে। এ কারণে আমরা তাকে আটক করে রেখে পুলিশকে খবর দেয়ার পর পুলিশ এসে ছেলে ও মেয়েকে থানায় নিয়ে যায়। তারপর আমি বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছি। মেয়েকে বিয়ে করলে আমি আপস করতে রাজি আছি।
ছেলের পিতা তাইজুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেছে, আমার ছেলেকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে আটক করে তাদের অপ্রাপ্ত মেয়ের সাথে বিয়ে দেয়ার চেষ্টা করেছিল। যাহা বেআইনি ও অপরাধযোগ্য। থানার এসআই চাঁন মিয়ার সাথে কথা বললে তিনি ঘঠনার সত্যতা স্বীকার করেন।


এ ক্যটাগরির আরো খবর..