মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের মোঃ ছালাম মোল্যার মেয়ে অষ্টম শ্রেনী পড়ুয়া স্কুলছাত্রী প্রেমিকা মোছাঃ লতিফা খাতুন (১৪) এর প্রেমের ফাঁদে পড়ে একই গ্রামের মোঃ শহিদুল ইসলাম মল্লিক( খোকন) এর ছেলে প্রেমিক কলেজ পড়ুয়া স্নাতক ১ম বর্ষের ছাত্র মোঃ রাকিব হোসেন মল্লিক(১৯) গনপিটুনি পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে খবর পাওয়া যায়।
সংবাদ পেয়ে মধুখালী হাসপাতালে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। জানা যায় ছেলে-মেয়ে দুজন দুজনের সাথে দীর্ঘ ৩/৪ বছর ধরে প্রেমের সম্পর্ক। বিষয়টি নিয়ে দুই পরিবার অবগত আছেন। হটাৎ করে বিগত ৪(চার) মাস আগে ছেলেমেয়ের মধ্যে মারামারি হয় যার কারনে মেয়ে পক্ষ ছেলের নামে মধুখালী থানায় একটি সাধারন ডায়েরী করে এবং ছেলেকে মারপিট করার হুমকি দেয় বলে জানা যায়। ফলে ছেলের অভিভাবক ছেলেকে ঢাকায় চাকুরীতে পাঠায়। ছেলে চাকুরী করতে থাকে। ছেলের সাথে আলাপ করে জানা যায় মেয়ে বিভিন্ন সময় বিভিন্ন লোকের ফোন দিয়ে তাকে বিরক্ত করে এবং ফোনে বিভিন্ন ম্যাসেজ পাঠায় যার কারনে প্রেমেরটানে ছেলে গত ৪-৩-২০১৯ইং তারিখে বাড়ী চলে আসে।
এক পর্যায় ছেলে মেয়ে কথা আদান প্রদান করার জন মেয়ে ফোন দাবী করলে ছেলে গত ৭-৩-২০১৯ইং তারিখে বিকালে বাড়ীর পাশে মাঠের মধ্যে গিয়ে ছেলে মেয়েকে ছেলের ব্যবহারের ফোন দিয়ে দেয় বলে জানা যায়। মেয়ে সেই ফোন দিয়ে গত বৃহস্পতিবার(৭-৩-২০১৯)ই্ং তারিখ রাতে ছেলেকে ফোন দিয়ে মেয়ে তার বাড়ীতে নিয়ে গেলে মেয়ের মা এবং আব্বা টের পেয়ে ছেলেকে ধরে শোর গোল করে গনপিটুনি দিয়ে বাড়ীতে দড়ি দিয়ে বেধে রাখে।
পরে লোক মারফত মধুখালী থানার এস.আই.সৈয়দ তোফাজ্জেল হোসেন ঐ রাতেই সংবাদ পেয়ে মেয়ের বাড়ী থেকে ছেলেকে উদ্ধার করে মধুখালী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। বর্তমান ছেলেটি মধুখালী হাসপাতালে চিৎিসাধীন আছেন। এ ব্যাপারে ছেলের আব্বা বাদী হয়ে বিজ্ঞ আদালতে ন্যায় বিচারের আশায় ফরিদপুর কোর্টে মামলা করবেন বলে জানা যায়।