× Banner
সর্বশেষ
সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু-পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন অন্তর্বর্তীকালীন শাসনের অবসান, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ সকাল ১০টায় আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ আর্থিক খাতে কাঠামোগত সংস্কার এনেছি – প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার – হার জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মেহেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ মার্চ, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (০৮-০৩-১৮):   বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার আয়োজনে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের মেহেরপুর জেলা শাখা ওই মতবিনিময় সভার আয়োজন করে।

জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিবছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মত কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীরাও বিনামূল্যে বই পাচ্ছে। সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী,মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য শামীম আরা হীরা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন, জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা সামসুজ্জামান শামীম। মতবিনিময় সভায় মেহেরপুর জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আফতাব আলী খান তার বক্তব্যে কিন্ডার গার্টেন স্কুল গুলোর বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে বক্তব্য দেন । জেলার বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকগন মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..