× Banner
সর্বশেষ
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু-পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন অন্তর্বর্তীকালীন শাসনের অবসান, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ সকাল ১০টায় আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ আর্থিক খাতে কাঠামোগত সংস্কার এনেছি – প্রধান উপদেষ্টা

প্রাণীসম্পদমন্ত্রী ছায়েদুল হক আর নেই

admin
হালনাগাদ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ   মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী ছায়েদুল হক মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

এর আগে শুক্রবার রাতে অসুস্থ প্রাণী সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হককে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির সঙ্গে সেসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, এ্যানেসথেশিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বনিক, সিন্ডিকেট সদস্য ও সার্জারি বিভাগের অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ ও পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন।

মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী দীর্ঘদিন ধরে জ্বর, জটিল ইউরিন ইনফেকশন ও শারীরিক দুর্বলতায় ভুগছেন।

চলতি বছরের ১৬ সেপ্টেম্বর তিনি বিএসএমএমইউ নিউরো মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ভর্তি হন।


এ ক্যটাগরির আরো খবর..