বরিশালের আগৈলঝাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস ও মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জম্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছেন।
আজ ৩১ জুলাই রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) নেহের নিগার তনু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনিল কুমার বাড়ৈ, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, থানা অফিসার্স ইনচার্জ গোলাম ছরোয়ার, বাকাল ইউনিয়ন চেয়ারম্যান বিপুল দাস, গৈলা মডেল ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদার,বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, লিয়াকত আলী হাওলাদার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা সমবায় কর্মকর্তা মো: কামরুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
সভায় আগামী ৫ আগষ্ট শেখ কামালের জম্মবার্ষিকী ও ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী , জাতীয় শোক দিবস ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছার জন্ম বার্ষিকী উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে।





