প্রবাসী কল্যাণ ব্যাংকের আরো ২টি নতুন শাখার উদ্বোধন

প্রবাসী কল্যাণ ব্যাংকের আরো ২টি নতুন শাখার উদ্বোধন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ আজ মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে অনলাইনে সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এবং কুমিল্লার গৌরিপুরে প্রবাসী কল্যাণ ব্যাংকের দু’টি নতুন শাখা উদ্বোধন করেন।

উদ্বোধনকালে মন্ত্রী বলেন, প্রবাসীদের সার্বিক কল্যাণে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। তাই প্রবাসীদের কল্যাণকে প্রাধান্য দিয়ে তাদের সেবা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, এই সেবা পেতে গ্রাহকরা কোন ধরনের অসুবিধার সম্মুখীন হলে তা তাৎক্ষণিকভাবে ব্যাংকের যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে পারবেন।

প্রবাসী কল্যাণ ব্যাংককে আরো শক্তিশালী করার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এই ব্যাংকের সবধরণের সেবা কার্যক্রম অনলাইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংকের কার্যক্রমে সহযোগিতা ও সমন্বয়ের জন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ জানান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ও প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুছ সালেহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।