প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে সচিবালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে সচিবালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ ও বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লি: এর উদ্যোগে আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ ও সমবায় সমিতির সভাপতি মাইনুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ সচিব বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন অশুভ শক্তি যেন উন্নয়নের ধারাকে ব্যাহত করতে না পারে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের মহাসচিব ও বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতির লি: এর সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সমবায় সমিতির পরিচালক ও ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মধ্যে মনির হোসেন, গোলাপ মিয়া, মো: শাহআলম সরকার, ওসমান গণি, মহিবুল হক, সিয়াম, রবিউল, জাহাঙ্গীর কবীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজত করা হয় এবং কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।