× Banner
সর্বশেষ
আলোকিত দেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে -ধর্ম উপদেষ্টা আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার প্রতিফলন ই-রিটার্ন -ভূমি সচিব         শব্দদূষণ কমানোর দায়িত্ব আমাদের সকলের -পরিবেশ উপদেষ্টা ৭১ এর স্বাধীনতাকে রক্ষা করেছে ২৪ এর ছাত্র-জনতার আন্দোলন -তারেক রহমান বিদেশি সব মিশনের কূটনীতিকদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক আজ রবিবার(২৫ জানুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৫ জানুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে গণভোটে “হ্যাঁ”র পক্ষে প্রচারে কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই -অধ্যাপক আলী রীয়াজ প্রাথমিক শিক্ষার শক্ত ভিত্তির ওপর সেই জনশক্তি গড়ে ওঠে -ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি, বন্দরে বিশেষ সতর্কতা জারি

পিআইডি

প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল -প্রধান উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল

দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল। এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে। বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
গতকাল বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে তিনি এসব কথা বলেন।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে।”
টেলিফোনে আলাপকালে সম্পাদকদের ও সংবাদমাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। খুব শিগগিরই এই সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা।


এ ক্যটাগরির আরো খবর..