× Banner
সর্বশেষ
কার্যালয়ের জমি বুঝে পেল বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি  পাইকগাছা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের আংশিক কমিটি গঠন  ১৭ মাসে আড়াই হাজার মামলা নিষ্পত্তি করে বিচারিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই  – ধর্ম উপদেষ্টা শার্শায় আইন-শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে মহিলাদলের নির্বাচনী সভা অনুষ্ঠিত আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ করতে  কোন ছাড় দেওয়া হবে না -ঝিনাইদহ জেলা প্রশাসক  রাষ্ট ক্ষমতায় বিএনপি গেলে বেকারদের কর্মসংস্থান করা হবে– তৃপ্তি বাংলাদেশ এবং মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা, ১২ ফেব্রুয়ারি নির্বাচন

আমাদের প্রতিটি ছেলেমেয়ে মেধাবী, তাদের আমরা গড়ে তুলব -প্রধানমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

আমাদের দেশটাকে এগিয়ে যেতে হবে। আর খেলাধুলার জন্য বিভিন্ন সুযোগ সৃষ্টি করে দিচ্ছি। প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। এটাতে বারমাস খেলাধুলা চলতে পারবে, সেই সুযোগটা আমরা করে দিচ্ছি। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলার প্রতিটি ছেলেমেয়েকে আমরা গড়ে তুলব। বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। এই বাংলাদেশ গড়ে উঠবে আন্তর্জাতিক পরিমণ্ডলের সব ধরনের প্রতিযোগিতার উপযুক্ত নাগরিক হিসাবে।

তিনি বলেন, আমাদের শিশু কিশোররা অত্যন্ত মেধাবী। আর সেই মেধা বিকাশের সুযোগ আমরা করে দিতে চাই। আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি থেকে আমাদের শিশুদের দূরে রেখে ধীরে ধীরে তাদের উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তুলতে চাই।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭)-২০১৯ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ্ব-১৭)-২০১৯ সমাপনী অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..