× Banner
সর্বশেষ
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান বেনাপোলের সেই মর্মান্তিক পিকনিক ট্রাজেডিতে নিহতদের আজও ভুলতে পারেনি সীমান্ত জনপদ জামায়াত আমিরের বাসায় তারেক রহমান ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া ঢাবি অধ্যাপকসহ ৫ জনকে নিয়ে গেল পুলিশ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন – প্রধান উপদেষ্টা তারেক রহমানের শপথে আসছেন না নরেন্দ্র মোদি – আসছেন স্পিকার ওম বিড়লা নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে – প্রেস সচিব আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি – পরিবেশ উপদেষ্টা নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জ-৩ আসনের জনগণ মন্ত্রী হিসেবে দেখতে চায় – এস এম জিলানীকে

পুত্রবধূকে ধর্ষণ, লম্পট শশুরকে গণপিটুনি

admin
হালনাগাদ: সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

যশোর প্রতিনিধি: পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শশুরকে গণপিটুনি দেয়া হয়েছে। গুরুতর অবস্থায় লম্পট শশুরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী জানায়,সদর উপজেলার এড়েন্দা গ্রামের আজগর আলী তারপুত্রবধুকে ধর্ষন করেছে। আলমসাধু চালক আজগরের স্ত্রী দুই মাস আগে চাকরি নিয়ে ওমান চলে গেছেন। তার বড় ছেলে মিলন হোসেন খুলনায় রাজমিস্ত্রির কাজ করেন। মিলনের স্ত্রী (২০) সদর উপজেলার এড়েন্দা গ্রামে শ্বশুরবাড়িতেই থাকেন। গত ৪ আগস্ট রাত দশটার দিকে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে আজগর তার পুত্রবধূকে মিলনের স্ত্রী ধর্ষণ করেন। ক্ষোভে-লজ্জায় পরদিন সকালে ধর্ষিতা পুত্রবধূ বাবার বাড়ি ঝিকরগাছা উপজেলার বোধখানা গ্রামে চলে যান।

এদিকে, পুত্রবধূকে ধর্ষণের খবর গ্রামে চাউর হলে আজগর রবিবার বিকেলে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ছোট ছেলে সুমন বাবাকে আটকে পেটানো শুরু করে। খবর পেয়ে গ্রামের লোকজন এসে আজগরকে বেদম পেটায়। পরে পুলিশ গেলে গ্রামবাসী আজগরকে তাদের হাতে তুলে দেয়। আজগরের শ্যালক আফজাল হোসেন ও গ্রামের ইউপি মেম্বার মতিয়ার রহমান জানান, ধর্ষণের ঘটনা সত্যি। সোমবার ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাছ আলী বলেন, ‘লিখিত অভিযোগ পেলে আজগরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার আগ পর্যন্ত আজগর পুলিশ হেফাজতে চিকিৎসাধীন থাকবেন।’

কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম শামিম আক্তার বলেন, এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে খবর পেয়ে সন্ধ্যায় ফোর্স নিয়ে সেখান থেকে আজগর আলী নামে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’ তিনি পুত্রবধুকে ধর্ষন করেছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..