× Banner
সর্বশেষ
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা আদ-দ্বীনে ছয় শিশুর মৃত্যুর বিষয়ে যা জানালো স্বাস্থ্য বিভাগ শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান জানান মন্ত্রী দীপেন দেওয়ান শ্যামনগরে বজ্রপাতে এক বিধবা গৃহবধু নিহত কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে – সেতুমন্ত্রী পরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নিউজ ডেক্স

পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না শার্শায় ছাত্রী ধর্ষণের পলাতক আসামি ধর্ষক বজলুর

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
শার্শায় ছাত্রী ধর্ষণের পলাতক আসামি ধর্ষক বজলুর

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণ মামলার পলাতক আসামি ধর্ষক বজলু গাজীর। ধর্ষণের ১ মাস ৬ দিন পর তাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) ভোর রাতে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করেছে পুলিশ।

আটক ধর্ষক বজলু গাজী শার্শা থানার রুদ্রপুর গ্রামের আনসার আলী গাজীর ছেলে। আর এ ঘটনার পর থেকেই পলাতক ছিল ধর্ষক বজলু গাজী।

উল্লেখ্য, ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাওয়া আসার পথে, প্রায় সময় একা পেয়ে তাকে কুপ্রস্তাব দিতো বখাটে প্রাইভেটকার চালক বজলু গাজী। ঘটনার দিন গত ২১ শে ডিসেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। এ সময় ওঁৎ পেতে থাকা বজলু গাজী তাকে জোরপূর্বক ধরে একটি ঘরে নিয়ে যায় এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মুখে ওড়না পেঁচিয়ে তাকে ধর্ষণ করে। পরে তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে ধর্ষক বজলু তাকে ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়।

পরিবারকে জানালে তার পিতা মফিজুল ইসলাম ওই রাতেই বাদী হয়ে বজলুকে আসামি করে শার্শা থানায় একটি মামলা দায়ের করে।
মামলা দায়েরের পর পুলিশ বজলুকে আটকের জন্য অভিযান অব্যাহত রাখে। আর অবশেষে আজ ভোরে তাকে আটক করে।

বজলুর বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগও রয়েছে বলে জানায় এলাকাবাসী।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটকের পর ধর্ষক বজলু গাজীকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..