× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

সালথায় শীলা বৃষ্টিতে পাটের ব্যাপক ক্ষতি, কৃষকের মাথায় হাত

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ মে, ২০২০
পাটের ব্যাপক ক্ষতি

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলায় শনিবার বিকালে  ব্যাপক  শীলা বৃষ্টি হয়েছে । উপজেলার গট্টি, ভাওয়াল ও মাঝারদিয়া  ইউনিয়নের বিভিন্ন এলাকায়  এই শিলা বৃষ্টিতে ধান, পাটসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শীলা বৃষ্টিতে সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে পাটের । বৃষ্টির সাথে এই অনাকাঙ্খিত শীলে পাট গাছের মাথা ভেঙ্গে  ক্ষেতেই পড়ে আছে। কৃষকরা মাথায় হাত দিয়ে পাট ক্ষেতে বসে আছে।

 গট্টি ইউনিয়নের চর কামদিয়ার গ্রামের পাট চাষী  মোঃ মুন্জুর আলী, হারান কাজী ও বড় লক্ষনদিয়ার আইয়ুব আলী জানান, শনিবার বিকাল ৩টার দিকে ব্যাপক বৃষ্টি ও শিলা বৃষ্টি হয়,এতে আমাদের এলাকার মাঠকে মাঠ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।  এই মৌসুমে পাটের আর কোন ভরসা রইলো না।  এতে করে আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হবে।
অপরদিকে রবিবার দুপুরে উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল বারি শিলা বৃস্টিতে ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ পরিদর্শন করেছেন। পরিদর্শন কালে  এই পাট উন্নয়ন কর্মকর্তা  বলেন, হঠাৎ শিলা বৃষ্টিতে কৃষকের যে ক্ষতি হয়েছে, তা পুরণ করার নয়। তবে আমি জেলা পাট উন্নয়ন কর্মকর্তা স্যারের সাথে আলাচনা করে কিছু সহায়তা করার সুপারিশ করবো। তিনি আরও বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় ও ইউএনও মহোদয় বিষয়টি অবগত আছেন। উনাদের দিক নির্দেশনায় পাট চাষী পাশে থেকে সর্বত্বক সহযোগিতা করবো।


এ ক্যটাগরির আরো খবর..