× Banner
সর্বশেষ
গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই – তথ্যমন্ত্রী কক্সবাজার থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় প্রকৌশলীদের জন্য ইতিবাচক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে – আইনমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পাইলটিং স্কিম চালু হবে -স্বাস্থ্যমন্ত্রী মধুখালী উপজেলার কামারখালী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন – পররাষ্ট্রমন্ত্রী ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই – প্রধানমন্ত্রী শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৪৩৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক শ্রীচৈতন্য দেব এর তিরোধান দিবস আজ

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নার্সদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতাল প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছেন নার্সরা। রোগীদের সেবায় তাদের আন্তরিকতা ও ত্যাগ স্বাস্থ্যখাতকে আরও সমৃদ্ধ করছে।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী বেবী সরদার, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ নার্স রেহেনা পারভীন, মৌসুমী ফৌজদার, আরতি সরদার, প্রজ্ঞা মৈত্র, মনিরা খাতুনসহ অন্যান্য নার্স ও স্বাস্থ্যকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..