পাইকগাছায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। খুলনার পাইকগাছায় তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার সকালে মটবাটী সরদার বাড়ী চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এ এইচ এম জাহাঙ্গীর আলম উপ-পরিচালক কৃষি অফিস খুলনা। উপসহকারী কৃষি অফিসার ডল্টন রায়ের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিএডিসি’র সিনিয়র সহকারী পরিচালক মোঃ হারুন।

বক্তব্য রাখেন ব্লক সুপার ভাইজার প্রদীপ কুমার পোদ্দার,মিজানুর রহমান,মিন্টু রায়,সাংবাদিক জিএম মিজানুর রহমান,এসএম বাবুল আক্তার,আঃ আজিজ,কৃষক মোঃ মিজানুর রহমান সরদার।সভায় প্রধান অতিথি বারি সরিষা চাষ বৃদ্ধিতে এ চাষে এগিয়ে আসার আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।