× Banner
সর্বশেষ
মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট লাশবাহী অ্যাম্বুলেন্স দূর্ঘটনা আহত ৭ চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার – স্বাস্থ্যমন্ত্রী জমি বিরোধের জেরে কালীগঞ্জে বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট বৃদ্ধাসহ দুই মহিলা আহত থানায় অভিযোগ স্বাস্থ্য পরীক্ষায় হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট: পেট্রোল পাম্পের লাইনে অচল শহর, চরম ভোগান্তিতে জনজীবন ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতুর উপর যান চলাচল সাময়িক বন্ধ, বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

পাইকগাছায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত -১

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

খুলনার পাইকগাছা উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

এতে একজন আহত হয়েছেন। আজ সোমবার (১৩ জানুয়ারী) বিকাল আনুমানিক সাড়ে চারটার দিকে  উপজেলার গদাইপুর ফুটবল মাঠের সামনে মেইন রোডে সংঘর্ষ হয়।

নিহতরা হলেন, উপজেলার আকড়ঘাটা গ্রামের আবুল শেখ এর ছেলে রুহুল আমিন ( ৩০) ও একই উপজেলার মালত গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩০), আহত হয়েছেন মোঃ হুসাইন(২২), হরিনগর, আমাদী, কয়রা।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানাগেছে, উপজেলার মালথ গ্রামের আবুল শেখের ছেলে রুহুল আমিন (৩০) একই গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩১) পাইকগাছা মৎস আড়ৎ থেকে কাজ শেষ করে বাড়িতে আসছিলো।

প্রতিমধ্যে গদাইপুর ফুটবল মাঠের পাশে আসলে খুলনার দিক থেকে আসা কয়রা উপজেলার হরিনগর গ্রামের সালাম গাজীর ছেলে হুসাইন গাজী (২৩) বিচালী বোঝায় নছিমন গাড়ী ক্রস করার সময় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে যায়।

রোগীদের অবস্থা আসংখ্যজনক হওয়ায় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুমেক হাসপাতালে প্ররন করা হয় এবং পথিমধ্যে দুজনের মৃত্যু হয়।পাইকগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎক ইব্রাহিম খলিল গাজী জানান, মোটরসাইকেলে একসিডেন্টর তিন জন মারাত্বক আহত রোগী পথচারীরা হাসপাতালে ভর্তি করে।

দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় খুমেক হাসপাতালে প্ররন করা হয়। পরে জানা যায় পথি মধ্যে তাদের মৃত্যু হয়েছে।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ  ( ওসি )  মোঃ সবজেল হোসেন বলেন, আসংখ্যা অবস্থায় তাদের খুলনায় নিয়ে গিয়েছিল সেটা আমি জানি কিন্ত মারা গেছে শুনছি।তবে কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা করা হবে। এরিপোর্ট লেখা পর্যন্ত লাশ থানায় আসেনি।


এ ক্যটাগরির আরো খবর..