× Banner
সর্বশেষ
দেশে গণতন্ত্র এখন নির্বাসনে, মানবাধিকার ধুলায় পদদলিত -শেখ হাসিনা বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  নির্বাচনে জয়ের ব্যাপারে মরিয়া জামায়াতে ইসলামী সরস্বতী শুধু সনাতন ধর্মের পূজার বিষয় নন; সামগ্রিক সংস্কৃতির অংশ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা পশ্চিম বঙ্গের বারাসাতের স্কুলে সরস্বতী পূজা করতে পারেনি হিন্দুরা নতুন দিল্লি থেকে প্রথমবার প্রকাশ্যে অডিও বার্তা শেখ হাসিনার বিজ্ঞান ও প্রযুক্তির ওপরই বিশ্বের অগ্রগতি নির্ভরশীল -শ্রম উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে সহায়তার আশ্বাস ধর্ম উপদেষ্টার সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ বেনাপোলে জামায়াতে ইসলামীর বিশাল গণমিছিল

পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি

পাইকগাছায় জাতীয় পার্টির শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
জাতীয় পার্টির শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

পাইকগাছায় শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর রোববার বিকালে দলীয় অস্থায়ী কার্যালয়ে উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টি এ আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব গাজী সহিদুল ইসলাম খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি খুলনা-৬ আসনের জাপার মনোনয়ন প্রত্যাশী মোস্তফা কামাল জাহাঙ্গীর।

বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা সদস্য সচিব সামছুল হুদা খোকন, জেলা সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুস সামাদ সরদার ফরিদ আহমেদ, মুনসুর আলী গাজী, শেখ আব্দুল আজিজ।

লতা ইউনিয়ন জাপার সভাপতি সাংবাদিক কৃষ্ণ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল আজিজ, পৌর জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবর রহমান, জাপানেতা ফারুক হোসেন, মীর আব্দুল গণি, পৌর যুবসংহতির সভাপতি শেখ মাসুদুর রহমান, জাপানেতা আব্দুর রহিম, দেবাশীষ সানা, আব্দুল গণি সরদার।

হরিঢালী ইউনিয়ন জাপার সভাপতি মুনছুর গাজী, সম্পাদক সাদেক শেখ, মোঃ ইবাদুল ইসলাম, যুগ্ন-সম্পাদক মাফিকুল মোড়ল, দেবাশীষ সানা ও ফজর আলী, ওয়াজেদ গোলদার সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় জাতীয় পার্টির পক্ষ থেকে শহিদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..