× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত

ACP
হালনাগাদ: শুক্রবার, ২২ মে, ২০২৬
পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত

‎খুলনার পাইকগাছা পৌরসভার নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং প্রাণীদের জলাতঙ্কমুক্ত রাখতে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

পৌরসভার তত্ত্বাবধানে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় ২২ মে শুক্রবার ভোর থেকে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কুকুরকে ভ্যাকসিন প্রদান করা হয়।

জানা গেছে, পৌর এলাকায় অবাধে বিচরণকারী কুকুরগুলোকে টিকার আওতায় এনে জলাতঙ্ক প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে কুকুরের কামড়ে গরু, ছাগলসহ বিভিন্ন প্রাণী আক্রান্ত হওয়ার ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়।

কুকুরের জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন কার্যক্রমের সার্বিক তদারকি করেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..