পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব ড. এ কে এম রফিক আহাম্মদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং সাবেক পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ড. হাছান মাহমুদ পরিবেশমন্ত্রী থাকাকালে ড. রফিক তাঁর একান্ত সচিব ছিলেন উল্লেখ করে বলেন, চাকুরী জীবনে ড. রফিকের একনিষ্ঠতা দেশের সিভিল সার্ভিস অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।

মন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।