এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করেছে।
১ অক্টোবর (রবিবার) সকালে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান পঞ্চগড় কতৃক এক র্যালী বেরকরা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান আলোচনা শেষে মমতাময়ী পুরস্কার বিতরণ করে।




