× Banner
সর্বশেষ
দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেবে গণভোট -ধর্ম উপদেষ্টা আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার প্রতিফলন ই-রিটার্ন -ভূমি সচিব         শব্দদূষণ কমানোর দায়িত্ব আমাদের সকলের -পরিবেশ উপদেষ্টা ৭১ এর স্বাধীনতাকে রক্ষা করেছে ২৪ এর ছাত্র-জনতার আন্দোলন -তারেক রহমান বিদেশি সব মিশনের কূটনীতিকদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক আজ রবিবার(২৫ জানুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৫ জানুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে গণভোটে “হ্যাঁ”র পক্ষে প্রচারে কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই -অধ্যাপক আলী রীয়াজ প্রাথমিক শিক্ষার শক্ত ভিত্তির ওপর সেই জনশক্তি গড়ে ওঠে -ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি, বন্দরে বিশেষ সতর্কতা জারি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে মোটরসাইকেল আটক করে মিলল ৪ হাজার পিস ইয়াবা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
মোটরসাইকেল আটক করে মিলল ৪ হাজার পিস ইয়াবা

নোয়াখালীর বেগমগঞ্জে বড়দিন ও ইংরেজী নববর্ষকে ঘিরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ চেকপোস্টে ৩ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একটি টেকনো মুঠোফোন ও সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফেনী টু চৌমুহনী সড়কের বড়পোল সংলগ্ন মধুফুল বেকারি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ হোসাইন (২৬) জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব মাইজদীপুর গ্রামের পাঁচানি বাড়ির মৃত মো.আবুল হাসেমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরর সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে বড়দিন ও ইংরেজী নববর্ষকে ঘিরে বেগমগঞ্জের ফেনী টু চৌমুহনী সড়কের বড়পোল সংলগ্ন মধুফুল বেকারি দোকান এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা নোয়াখালীগামী একাধিক বাসে তল্লাশি চালায়। ওই সময় সড়কে একটি মোটরসাইকেল দেখে তাদের সন্দেহ হয়। পরে মোটরসাইকেল চালককে আটক করে তল্লাশি করে ৩হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ আরও বলেন, গ্রেপ্তার আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। একই সাথে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দেওয়া হয়ে।


এ ক্যটাগরির আরো খবর..