× Banner
সর্বশেষ
পাকিস্তান বংশোদ্ভুত ক্রিকেটারদের ভিসা নিরসনে মাঠে নেমেছে আইসিসি বিএনপি ক্ষমতায় আসলে ৪ কোটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে-মনিরুল হাসান বাপ্পী  পশ্চিম সুন্দরবনে হরিণ শিকারের কাজে ব্যবহ্নত মালা ফাঁদ উদ্ধার গণভোট সংক্রান্ত প্রচার কার্যক্রম জোরদার করতে হবে-পরিবার কল্যাণ উপদেষ্টা শিশুদের নৈতিক বিকাশ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার বিষয়ে সজাগ থাকতে হবে -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অপশাসন থেকে মুক্তি চাইলে সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে -তথ্য উপদেষ্টা গৌরনদীতে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে মাদক ব্যবসায়ীরা দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত -ব্যারিস্টার জাইমা রহমান পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত ভূমি (Bhumi) অ্যাপ QR কোড ব্যবহারের অনুরোধ করেছে ভূমি মন্ত্রণালয়

ডেস্ক

নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি

জাতীয় সংসদ নির্বাচনের পর পদত্যাগ করার পরিকল্পনা করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তিনি অপমানবোধ করছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) হোয়াটসঅ্যাপে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

রাষ্ট্রপতি বলেন, আমি চলে যেতে আগ্রহী। আমি বেরিয়ে যেতে চাই। নির্বাচন না হওয়া পর্যন্ত আমাকে দায়িত্ব পালন করতে হবে। আমি এই পদটি (রাষ্ট্রপতি) ধরে আছি সাংবিধানিক কারণে।

তিনি বলেন, প্রায় সাত মাস ধরে প্রধান উপদেষ্টা তার সঙ্গে কোনো ধরনের সাক্ষাৎ করেননি। তার প্রেস ডিপার্টমেন্ট কেড়ে নেওয়া হয়েছে এবং গত সেপ্টেম্বরে বিভিন্ন দেশের দূতাবাস থেকে তার প্রতিকৃতি ছবি সরিয়ে ফেলা হয়েছে।

সাহাবুদ্দিন আরও বলেন, সব কনস্যুলেট, দূতাবাস ও হাইকমিশনে রাষ্ট্রপতির ছবি ছিল। এগুলো হঠাৎ করে এক রাতের মধ্যে সরিয়ে ফেলা হয়। এতে মানুষের কাছে ভুল বার্তা যায়। মানুষজন ভাবতে পারে, রাষ্ট্রপতিকে হয়তো সরিয়ে দেওয়া হচ্ছে। আমি খুব অপমানিত বোধ করেছি।

তিনি বলেন, ছবি সরিয়ে ফেলার বিষয়ে মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

রয়টার্স প্রতিবেদনে আরও জানায়, রাষ্ট্রপতির এমন মন্তব্যের বিষয়ে তারা ইউনূসের প্রেস অফিসের কাছে বক্তব্য জানতে চেয়েছিল, কিন্তু তাৎক্ষণিকভাবে সাড়া পায়নি।

উল্লেখ্য, ৭৬ বছর বয়সী সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন।


এ ক্যটাগরির আরো খবর..