আইফোনের জন্য নিজেকে অপহরণ করে মুক্তিপণের দাবি

আইফোনের জন্য নিজেকে অপহরণ করে মুক্তিপণের দাবি

লক্ষ্মীপুরে আইফোন এর চাহিদা পূরণ করতে স্বেচ্ছায় আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়ে মুক্তিপণের দাবি যুবকের। নিজেকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর মডেল থানা পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এক নারী তার ছেলে তাওছিফ ইবিনে মালেককে অপহরণের ঘটনায় থানায় অভিযোগ করেন। তিনি জানিয়েছেন, তার ছেলেকে ফিরিয়ে দিতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। একটি মোবাইল নম্বর থেকে তার কাছ থেকে মুক্তিপণের দাবি করা হয়। মোবাইল নম্বরটি তিনি পুলিশকে জানিয়েছেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ মালেককে উদ্ধারে কাজ শুরু করেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের দালালবাজার এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। পরে পুলিশ তাকে অপহরণের ঘটনা জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদে মালেক পুলিশ জানায়, আইফোন কেনার সখ ছিল তার। কিন্তু মায়ের কাছে টাকা চাইলে দেয়নি। এজন্য অভিমান করে তিনি আত্মগোপনে যান। একপর্যায়ে তিনি বন্ধুদের মাধ্যমে মোবাইল করে অপহরণের নাটক সাজিয়ে মায়ের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। তাকে কেউ অপহরণ করেনি।

মালেক লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা। পুলিশ তার বিস্তারিত পরিচয় জানায়নি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খুব অল্প সময়ের মধ্যে আমরা ওই কিশোর উদ্ধার করেছি। সে অপহরণ হয়নি। আইফোন কেনার জন্য সে নিজেই অপহরণের নাটক সাজিয়েছিল।

লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা জানান, কিশোরকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতে যেন এমন কোনো কাজ না করে সে জন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।