তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রামে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করে সারাদেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন।
শনিবার সকালে নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নে তুরস্ক সরকারের ব্যয়ে বালিয়াবাড়ি কমিউনিটি ক্লিনিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ষথিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী পলক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তুর্কি সহযোগী ও সমন্বয় সংস্থার (টিকা) ঢাকা প্রোগ্রাম কো- অর্ডিনেটর সেভকি মার্ট বারিস, ডেপুটি কো-অর্ডিনেটর মুহাম্মদ আলী অর্মাগান, নাটোর ৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী, চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা প্রমুখ।





