× Banner
সর্বশেষ
লক্ষ্মীপুরে ভাইরাল শিশুর ছড়ানো মিথ্যাচারে অস্বস্তিতে জামায়াত-বিএনপি ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে -খোকন তালুকদার  কালকিনিতে বিএনপি নেতা মামুন বেপারীর পথসভা অনুষ্ঠিত কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে আগৈলঝাড়ায় নারীদের দীর্ঘ ভ্যান র‍্যালী বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ সঠিক নয় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, ধানের শীষের প্রার্থী ও তার সমর্থকদের কারণ দর্শনোর নোটিশ প্রকৃত জনকল্যাণমূলক সরকার গঠন করা হবে -তারেক রহমান বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর নির্বাচন প্রস্তুতির শেষ ধাপ পর্যবেক্ষণের জন্য ঢাকায় ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান নির্বাচনের প্রস্তুত্তি সম্পন্ন, সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন -ইসি আনোয়ারুল

ডেস্ক

দেশের বিভিন্ন সেক্টরে সংস্কার কাজ চলছে -ধর্ম উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
দেশের বিভিন্ন সেক্টরে সংস্কার

দেশের বিভিন্ন সেক্টরে সংস্কার কাজ চলছে। শিগগিরই বান্দরবানে মডেল মসজিদ নির্মাণ করা হবে।বলেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ রোববার (২০ অক্টোবর) সকালে বান্দরবান সার্কিট হাউসে পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

এরপর জেলা সদরের স্টেডিয়াম এলাকা, নিউগুলশান এলাকা, মেঘলা এলাকাসহ বিভিন্ন স্থানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের জন্য প্রস্তাবিত জমিগুলো পরিদর্শন করে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টার সঙ্গে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দার, পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমানসহ বান্দরবানের জেলা প্রশাসনের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জমি পরিদর্শন করার পর ধর্ম উপদেষ্টা বলেন, শিগগিরই বান্দরবানে মডেল মসজিদ নির্মাণ করা হবে। দেশের বিভিন্ন সেক্টরে সংস্কার কাজ চলছে।

এর আগে শনিবার রাতে কক্সবাজার থেকে সড়কপথে বান্দরবানের সার্কিট হাউজে আসেন তিনি।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য মতে, প্রস্তাবিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নারী ও পুরুষদের পৃথক ওজু ও নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরি, গবেষণা ও ইসলামিক দাওয়াত কার্যক্রম, পবিত্র কুরআন হেফজ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ ইত্যাদি সুবিধা পাওয়া যাবে আর সেই সঙ্গে ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য থাকার ব্যবস্থা থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..