× Banner
সর্বশেষ
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান বেনাপোলের সেই মর্মান্তিক পিকনিক ট্রাজেডিতে নিহতদের আজও ভুলতে পারেনি সীমান্ত জনপদ জামায়াত আমিরের বাসায় তারেক রহমান ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া ঢাবি অধ্যাপকসহ ৫ জনকে নিয়ে গেল পুলিশ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন – প্রধান উপদেষ্টা তারেক রহমানের শপথে আসছেন না নরেন্দ্র মোদি – আসছেন স্পিকার ওম বিড়লা নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে – প্রেস সচিব আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি – পরিবেশ উপদেষ্টা নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জ-৩ আসনের জনগণ মন্ত্রী হিসেবে দেখতে চায় – এস এম জিলানীকে

ডেস্ক

দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত -ব্যারিস্টার জাইমা রহমান

Kishori
হালনাগাদ: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
দেশের জন্য কিছু করার আন্তরিকতা

জনসংখ্যার অর্ধেক অংশকে একপাশে রেখে বাংলাদেশ বেশিদূর এগিয়ে যেতে পারবে না। দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক’ আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জাইমা রহমান বলেন, আজ আমরা এখানে যারা উপস্থিত সবাই একরকম নন। আমাদের আদর্শ, অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গিও আলাদা। তারপরও আমরা একসঙ্গে বসেছি, আলোচনা করছি। কারণ আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছি। আর এই ভিন্নতা নিয়েই একসঙ্গে কথা বলছি, একের পর এক শুনছি। এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য।

তিনি বলেন, ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে এখানে দাঁড়িয়েছি। বাংলাদেশের এই লেভেলে আমার প্রথম বক্তব্য এটা। আমি এমন কেউ নই যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। তবু আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে।

অনুষ্ঠানে অর্তনীতিবিদ ড. ফাহমিদা খাতুন বলেন, নারীদের উন্নয়নে সবচেয়ে বড় বাধা ‘ একসেস টু ফাইন্যান্স’। নারী উদ্যোক্তা বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ পেতেও সমস্যা হয়। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের এই বিষয়টিতে নজর দিতে হবে। নারীরাই অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতিচ্ছবি। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ বের হয়ে যাওয়ার পর নারীরা চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে জানান তিনি।

সমাজকর্মী ও উদ্যোক্তা তামারা আবেদ বলেন, নারীদেরকে শুধু জনসংখ্যা হিসেবে না দেখে হিউম্যান ক্যাপিটাল হিসেবে দেখতে হবে। নারীদের মধ্য যে হিডেন পোটেনশিয়ালিটি আছে সেটাকে সামনে নিয়ে আসতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..