দুদকের দুর্নীতিবিরোধী র‌্যালি

স্টাফ রিপোর্টার: শুরু হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) র‌্যালি। দুর্নীতিবিরোধী বিভিন্ন পোস্টার, ফেস্টুন, ব্যানার এবং হাজারো মানুষের অংশগ্রহণে এ র‌্যালি হয়েছে।

বুধবার সকাল পৌনে ১০টায় রাজধানীর সেগুনবাগিচার দুদকের প্রধান কার্যালয় থেকে শুরু হয় এ র‌্যালি। এতে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান, কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দীন আহমেদসহ কমিশনের সব কর্মকর্তা-কর্মচারী ও দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোটার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) সদস্যরা ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন।

র‌্যালিটি কাকরাইল, বিজয়নগর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে মানববন্ধন করবে। এরপর দুদকের প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হবে।

‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এ স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করছে দুদক। দিবসটি উপলক্ষ্যে র‌্যালি, মানববন্ধন, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করেছে সংস্থাটি।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।