× Banner

‘দিলওয়ালে’র প্রথম গান ‘গেরুয়া’

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: শাহরুখ খান ও কাজল জুটির নতুন ছবি ‘দিলওয়ালে’। নব্বই দশকের সাড়া জাগানো ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তে এই জুটি প্রচুর নাম করেছিল।

এতদিন পর শাহরুখ-কাজল জুটি কতটা জনপ্রিয়তা পাবে, তা সময়ই বলবে। কিছুদিন আগে ছবিটির পোস্টার ও ট্রেলার মুক্তি পেয়েছিল। তবে শাহরুখ-কাজল রোমান্স দেখতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন সিনেমাপ্রেমীরা। এবার সেই উত্তেজনা বাড়িয়ে প্রকাশ পেল ‘দিলওয়ালে’র প্রথম গান ‘গেরুয়া’। গানটিতে প্লেব্যাক করেছেন অরিজিৎ সিং আর অন্তরা মিত্র।

এই গান সম্পর্কে বলতে গিয়ে ছবির পরিচালক রোহিত শেঠি বলেন, মানুষ এই দু’জনের রোমান্সের সঙ্গে যথেষ্ট পরিচিত। তাই একজন পরিচালক হিসেবে সেই রোমান্স সুন্দর করে ফুটিয়ে তোলা আমার কর্তব্য। আইসল্যান্ড এই গানের জন্য একেবারে পারফেক্ট ছিল।

শাহরুখ জানায়, গানটি তৈরি করার সময় প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে দেখেছেন রোহিত। সব মিলিয়ে সেই পুরনো রোমান্স এবার রোহিতের মত করে দর্শকদের কাছে পরিবেশন করা হবে।

১৮ ডিসেম্বর ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন, বরুন দেওয়ান, কৃতি শ্যানন, কবির বেদি, বোমান ইরানি প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..