বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি তৈরি করতে হবে -বীর বাহাদুর

পিআইডিঃ বৈদেশিক কর্মসংস্থানের জন্য শ্রমিকদের প্রশিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষ জনশক্তির  ওপর গুরুত্বারোপ করছে।  তিনি আরো বলেন, বৈদেশিক শ্রমবাজার ধরে রাখতে হলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

আজ চট্টগ্রাম সার্কিট হাউজে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক বিভাগীয় পর্যায়ে প্রচারণামূলক প্রেস ব্রিফিং ও সেমিনারে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। মন্ত্রী বলেন, প্রতিবছর লাখ লাখ লোক চাকরি নিয়ে বিদেশ যাওয়ায় একদিকে দেশের বেকারত্ব কমছে অন্যদিকে তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। বিশেষ অতিথির বক্তৃতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, বর্তমান সরকার প্রতি উপজেলা হতে এক হাজার জন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির নির্দেশনা দিয়েছে। মন্ত্রণালয় বৈদেশিক কর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ এবং বিদেশ প্রত্যাগত কর্মীদের কল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।