× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

দক্ষিণ কোরিয়ায় ফিল্ম ফেস্টিভ্যালে “হাসিনা: এ ডটার’স টেল” ডকুড্রামা প্রদর্শিত

admin
হালনাগাদ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ১১তম ডিএমজেড আন্তর্জাতিক ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালে গতকাল “হাসিনা: এ ডটার’স টেল” ডকুড্রামা প্রথম প্রদর্শনী হয়েছে এবং দ্বিতীয়বার প্রদর্শিত হবে আগামীকাল। আজ দূতাবাসের উদ্যোগে সিউলে বসবাসরত কূটনীতিকদের জন্য এ ডকুড্রামাটি প্রদর্শিত হয়েছে।

          ৭২ মিনিট দৈর্ঘ্যের এ ডকুড্রামাটিতে ১৯৭৫ সালে জাতির পিতার নৃশংস হত্যাকাণ্ড পরবর্তী প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবন ও আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে।

          প্রদর্শনীর প্রাক্কালে সূচনা বক্তব্যে এ ডকুড্রামা নির্মাণ প্রযোজনার সাথে সম্পৃক্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু হারিয়ে জনগণের ভালোবাসা অর্জন করেছেন। বাংলাদেশের জনগণের ভালোবাসাই তাঁকে নেতৃত্বে নিয়ে এসেছে। তাঁর আত্মত্যাগ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় এবং তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

          এ সময় অন্যান্যের মাঝে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম উপস্থিত ছিলেন।

          উল্লেখ্য ১১তম ডিএমজেড আন্তর্জাতিক ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল গত ২০ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।


এ ক্যটাগরির আরো খবর..