দক্ষিণ আফ্রিকায় বঙ্গবন্ধু সেন্টার উদ্বোধন

দক্ষিণ আফ্রিকায় বঙ্গবন্ধু সেন্টার উদ্বোধন

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ১৬ ডিসেম্বর বাংলাদেশ হাইকমিশনে ‘বঙ্গবন্ধু সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। মহান বিজয় দিবসের ৪৯তম বার্ষিকী উদ্‌যাপনকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশ সম্প্রদায়ের ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই বঙ্গবন্ধু সেন্টার উদ্বোধন করা হয়। এটি মূলত একটি লাইব্রেরি।

সদ্য প্রতিষ্ঠিত এ লাইব্রেরিতে বঙ্গবন্ধুর বর্ণময় জীবন, বিশেষ করে রাজনৈতিক সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি, পর্যটনসহ নানা বিষয়ে বাংলা ও ইংরেজিতে রচিত চার শতাধিক বই রয়েছে।

এছাড়া আছে একটি অডিও-ভিজ্যুয়াল সেন্টার যেখানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণসহ আরো বিভিন্ন ভাষণ এবং স্থির চিত্র দেখানোর ব্যবস্থা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।