× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

তিন বার যমজ সন্তান জন্ম দিলেন মা

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

বিনোদন ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস শহরের বাসিন্দা কুড়ি বছরের দানিশা কাউচ মাত্র ২ বছরের মধ্যে তিনবার জমজ সন্তানের জন্ম দিয়েছেন।
জানা গিয়েছে, গত মাসের ১৭ জুন দুই কন্যা সন্তানের জন্ম দেন তিনি। তাদের নাম ডারলা ও ডালানি। এর আগে গত বছরের ২৯ মে দুই যমজ কন্যাসন্তান জন্ম নেয় দানিশার গর্ভ থেকে। তাদের নাম ডেলিয়াহ ও ডাভিনা। আর তারও আগে ২০১৪ সালের ১৩ এপ্রিল দুই পুত্র সন্তানের জন্ম দেন দানিশা। যাদের নাম ডেসমন্ড ও ডানারিয়াস।
তবে তার মধ্যে ডেসমন্ড নামের সদ্যজাত ভূমিষ্ঠ হওয়ার পরে নানা শারীরিক সমস্যায় মারা যায়। তখন কান্নায় ভেঙে পড়েছিলেন দানিশা। তবে তারপর দু’বার গর্ভধারণ করে দু’বারই যমজ সন্তানের জন্ম দিয়ে সেই দুঃখ কিছুটা হলেও ভুলেছেন।
দানিশার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন, প্রতিবারই একসঙ্গে অনেক সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে তার। আর হয়েছেও তাই।
চিকিৎসকেরা জানিয়েছেন, এই ধরনের ঘটনা বিরল। জিনগত কারণে পরপর তিনবার যমজ সন্তান জন্মের মতো ঘটনা ঘটেছে।
দানিশা জানিয়েছেন, তার প্রেমিক অর্থাৎ সন্তানের বাবার বাড়ির কারো যমজ সন্তান নেই। এমনকি তার পরিবারেও কেউ যমজ নেই। তারা ১২ ভাইবোন। এবং দানিশের প্রেমিকরা ৯ ভাইবোন। এতবড় পরিবার একসঙ্গে দুই সদ্যজাতকে আপন করে নিয়ে সুখে দিন কাটাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..