× Banner
সর্বশেষ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

ডেস্ক

তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

admin
হালনাগাদ: শনিবার, ৯ মে, ২০২৬
স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

শারীরিক প্রতিবন্ধকতা যে মেধা, সৃজনশীলতা ও দৃঢ় ইচ্ছাশক্তির কাছে কোনো বাধা নয়, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন কলেজছাত্র ওয়াকিমুল ইসলাম। নিজের হাতে তৈরি বিশেষ স্মার্ট কার নিয়ে এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাজির হয়ে প্রশংসা ও উৎসাহ পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছ থেকে।

শনিবার (৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়-এ ঘটে ব্যতিক্রমী এ ঘটনা। এদিন তরুণ উদ্ভাবক ওয়াকিমুল ইসলামকে তার নিজ হাতে নির্মিত বিশেষ গাড়িসহ কার্যালয়ে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, উদ্ভাবিত স্মার্ট কারটির চালকের আসনে বসে আছেন ওয়াকিমুল নিজে এবং তার পাশের আসনে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়িতে বসেই তরুণ উদ্ভাবকের সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায় সরকারপ্রধানকে।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী গাড়িটি তৈরির পেছনের ধারণা, প্রযুক্তিগত কাঠামো এবং নির্মাণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চান। একইসঙ্গে গাড়িটির উন্নয়ন সম্ভাবনা, বাস্তবায়নের পথে বিদ্যমান চ্যালেঞ্জ এবং সেসব সমস্যা কাটিয়ে ওঠার সম্ভাব্য উপায় নিয়েও দীর্ঘ আলোচনা করেন তিনি।

প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রশ্নের জবাবে ওয়াকিমুল জানান, তার উদ্ভাবিত গাড়িটির নির্মাণকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। এ পর্যন্ত প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতে এটি আরও উন্নত প্রযুক্তি সংযোজনের মাধ্যমে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

এ সময় ওয়াকিমুলের বাবাও প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত ছিলেন। ছেলের উদ্ভাবনী সাফল্যে সরকারপ্রধানের সরাসরি উৎসাহ ও আগ্রহে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান পরিবারের সদস্যরা।

সংশ্লিষ্টরা বলছেন, তরুণ উদ্ভাবকদের পাশে দাঁড়ানো এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রযুক্তিগত উদ্ভাবনে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ ইতিবাচক বার্তা বহন করবে।


এ ক্যটাগরির আরো খবর..